বঙ্গপিতা_মোহাম্মদ সহিদুল ইসলাম’র কবিতা _এবি নিউজ

বঙ্গপিতা
মোহাম্মদ সহিদুল ইসলাম’র কবিতা 
এবি নিউজ 



বঙ্গবন্ধু বঙ্গপিতা, শেখ মুজিবর রহমান,
লক্ষ-কোটি মনের মাঝে তুমি বিদ্যমান।
আজো যেন ভাসছ তুমি জলে ফোটা পদ্ম,
জ্বলজ্বল করে হাসছ যেন পূর্ণিমার চাঁদ সদ্য।
বঙ্গ নামের গঙ্গায় তুমি সদা বহমান,
শেখ মুজিবর রহমান।
বঙ্গবন্ধু বঙ্গপিতা, শেখ মুজিবর রহমান,
লক্ষ-কোটি মনের মাঝে তুমি বিদ্যমান।

আজো আমি মগ্ন হয়ে শুনি তোমার বাণী,
তোমার স্মৃতি আজো আমায় ঝরায় চোখের পানি,
কেমন করে ঘাতকের দল নিলো তোমার প্রাণ?
শেখ মুজিবর রহমান।
বঙ্গবন্ধু বঙ্গপিতা, শেখ মুজিবর রহমান,
লক্ষ-কোটি মনের মাঝে তুমি বিদ্যমান।

১৫ই আগস্টে মোরা শোকে মুহ্যমান,
এমন দিনে ফুর্তি করে কেউবা করে গান।
বিবেকহীনদের কবে প্রভু হবে অবসান,
শেখ মুজিবর রহমান।
বঙ্গবন্ধু বঙ্গপিতা, শেখ মুজিবর রহমান,
লক্ষ-কোটি মনের মাঝে তুমি বিদ্যমান।

লাল-সবুজের পতাকা রবে যতদিন,
ধরণীতে তোমার নাম রবে ততদিন।
তুমি আমার বাংলার গর্ব, বাংলার সম্মান,
শেখ মুজিবর রহমান।
বঙ্গবন্ধু বঙ্গপিতা, শেখ মুজিবর রহমান,
লক্ষ-কোটি মনের মাঝে তুমি বিদ্যমান।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

সহিদুলের লেখা