আমার দুয়ারে

আমার দুয়ারে
তোমরা সখি ফুলের মালা
জলদি আনরে,
প্রিয়া আমার আইছে দেখ
আমার দুয়ারে

প্রণয়-স্নেহ, ভালবাসা
জানাই প্রিয়ার তরে,
সময় পেলে খোঁজ নিয়ো
যাই মিনতি করে

তোমরা সখি ফুলের মালা
জলদি আনরে,
প্রিয়া আমার আইছে দেখ
আমার দুয়ারে

সময় হলে আইসো প্রিয়া
আইসো আমার ঘরে,
প্রিয়ার জন্য রাখব আসর
ফুলে ফুলে ভরে

তোমরা সখি ফুলের মালা
জলদি আনরে,
প্রিয়া আমার আইছে দেখ
আমার দুয়ারে

মোহাম্মদ সহিদুল ইসলাম
লেখকচলন্তিকা ডট কম


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

সহিদুলের লেখা