দেশ মাতৃকার

একুশ মানে হার নামানা
আমরা বঙ্গ সেনা,
একুশ মানে টালবাহানা
মানিনি মানবোনা।

একুশ মানে মায়ের ভাষা
আমার অধিকার,
একুশ মানে দালাল যত
সতর্ক - হুশিয়ার।

একুশ মানে চরণ ধুলি
দেশ মাতৃকার,
একুশ মানে মা'র চরণে
ভক্তি শতবার।

একুশ মানে বীরের জাতি
মোরা বঙ্গবীর,
একুশ মানে অপার উন্নত
আমাদের শির।



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

সহিদুলের লেখা