`````````````````````
একুশ মানে একটি ভাষা
একটি অহংকার,
একুশ মানে একটি আশা
স্বাধীন পরিবার।
লয় তালের খেলা,
একুশ মানে সইবোনা আর
তোমার অবহেলা।
বেঁচে থাকার আশ,
একুশ মানে বাংলা আমার
বিশ্বের প্রতিভাস।
সইবোনারে ত্রাস,
একুশ মানে রমনা মাঠের
রক্তে ভেজা ঘাস।
আমার হস্তলিপি,
একুশ মানে গর্বে ভাসায়
বাংলার স্বরলিপি।
সিংগাপুর
২২/০২/২০১৬