মোহাম্মদ সহিদুল ইসলাম
===============
হেমন্তিকা চলে গেছো তুমি বিরাণ করে বুকের ভূমি,
নিষ্ঠুর-হৃদয়হীনা,
কি আর পেলাম এজীবনে রিক্ত আমি এই ভুবনে,
প্রিয়তমা তুমিবীনা।।
দু:খে জীবন ধুধু,
কষ্ট আরও দিগুণ বাড়ে যখন আমার মনে পড়ে,
তুমি অন্যের বধূ।।
একি তুমি জানতে না!
নাইবা পেলাম সুখ আমি তবুও সুখে থাইকো তুমি,
এটাই হল শান্তনা।।
তারি জন্যে এ গীতি,
জানিগো জানি হে প্রিয়জন এজীবনে হবেনা যোজন,
তবু দেখো এ স্মৃতি ।।
~0~